আমি নবীজির পাগল - মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)

আমি নবীজির পাগল - মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)

আমি নবীজির পাগল
মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)

-----------------------------------------------------
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল
মদিনারই ধূল বালি মোর নয়নের কাজল।

**
আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি
নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। ঐ**

**
শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা
বুকের ভিতর ভেসে উঠে আনন্দের ঢল। ঐ**

**
আমার সকল রোগের ঔষধ
দয়াল নবীর সালাম দরূদ**

ভক্তি মনে পড়ি যখন, হই সুস্থ সবল। ঐ

**
নবীর আউলা যখন দেখি মনে বড় আশা রাখি
চরণ দুটি ধৌত করি, দিয়ে চোখের জল। ঐ**

A

Admin

Author