নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

**নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

 নয়রে আটলান্টিক
সৈয়দ হাসান মুরাদ কাদেরী**

-------------------------------------
নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক
আরো বড় আরো গভীর অধিক 
খোদার রহমতের মহাসাগর
দয়ায় ভরপুর কানায় কানায়
আমার নবীজির মালিকানায়
জারী আছে ঐ পাক মদিনায়।

**
সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হয় সিদ্দিকে আকবর
দ্বিতীয় খলিফা হযরত উমর 
অর্ধ জাহারে রাখতো খবর ওসমানে গনি দু’নুরের খনি 
আলির মর্যাদার নাইরে সীমা নাই।**

**
পানির অভাবে হুদায়বিয়ায়
ওজু আর গোসল করবে কোথায়
দিশাহীন হয়ে মুসলিম সবাই
নবীর দরবারে আরজী জানায়
নবীর পাঁচ আঙ্গুলে ঝরণা ছুটিলে
সে পানি রাখার ছিল না উপায়।**

**
অনাবৃষ্টি খরা সর্বনাশী দূর্ভিক্ষে পড়া মদিনাবাসী
সাহাবীদের যারা কৃষক চাষী
অভাবে হারায় মুখের হাসি।
নবীজির দোয়াতে  টানা বৃষ্টিতে
থইথই পানিতে মদিনা ভাসায়।**

A

Admin

Author