সূর্য্যি মামা যার কথা শুনে পূণিমা চাঁদ যার আদেশ মানে - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

সূর্য্যি মামা যার কথা শুনে পূণিমা চাঁদ যার  আদেশ মানে - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

**

**

সূর্য্যি মামা

**

সৈয়দ হাসান মুরাদ কাদেরী

---------------------------


সূর্য্যি মামা যার কথা শুনে


পূণিমাচাঁদ যার  আদেশ মানে


আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে


আল্লাহুমা সাল্লি’আলা সায়্যিদেনা মুহাম্মদিন \


মাওলা আলীর কোলে নবী ঘুমায়


সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়


নবীর নির্দেশে, সূর্য ফিরে এসে


আসরে যায় থেমে \ ঐ


পূর্ণিমাতে আবু জেহেল বলে


চাঁদকে ফেটে দেখাও সত্যি নবী হলে


তর্জনীর ইশারায়, চন্দ্র ফেটে যায়


ধরায় আসে নেমে \ ঐ


মুক্তি দিয়ে বনের হরিণীকে


বাচ্চার কাছে পাঠায় নিজে বন্দী থেকে


শিকারি অবাক, কাফের হতবাক


লুটে পড়ে কদমে \ ঐ

**

A

Admin

Author