ও মদিনা তোমায় ভুলতে পারিনা - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
**
ও মদিনা তোমায় ভুলতে পারিনা****মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী**
**------------------------------------
****ও মদিনা তোমায় ভুলতে পারিনা
****কি করে ভুলব তোমায় বল না বল না
****তোমার বুকে শুয়ে আছে যে জনা
****যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা
**কিছুই সৃষ্টি করত না।
**তিনি আমার জানের জান
****আামার প্রানের প্রাণ
****যাঁকে হারালে হারাব আমি দো জাহান
**যাঁর নাম না নিলে (ও মদিনা) দোয়া কবুল হয় না। ঐ
**আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে
****বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে
**বন্ধুর শানে দরূদ পড়েন (ও মদিনা) আল্লাহ একজনা। ঐ
**তোমার বুকে দয়াল নবী আছেন বলে
****মদিনা নামটি তাই আশেকের দিলে
**তোমায় দেখার লাগি (ও মদিনা) মোদের কত বাসনা। ঐ