আমি মানুষ হতে পারি অতি নগন্য - সৈয়দ হাসান মুরাদ কাদেরী
আমি মানুষ হতে পারি****সৈয়দ হাসান মুরাদ কাদেরী
**-------------------------
**আমি মানুষ হতে পারি অতি নগন্য আমার মুনিব মাওলা দেখ জগৎ বরেণ্য।
**আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ
**যাকে ভালবাসি তিনি অতি অনন্য।
**আমার মালিক মুখতার প্রিয় নবী
****যার হাতে সকল ভন্ডারের চাবি
**আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। ঐ
**স্বয়ং আল্লাহ তায়ালা বাড়ায় যার মান সম্মান
****কে আছে জগতে দেখ তারি সমান।
****যদি তিল পরিমাণ তাকে কর অমান্য
**হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। ঐ
**জ্ঞানী-মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়
****আমার নবীর কদমে তারা মাথা ঝুকায়
****কেন এত বড়ায় তোমার এত প্রশ্ন
**নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। ঐ