সোনার মদিনা প্রাণের মদিনা - মাওলানা মুহাম্মদ ছলিম উদ্দিন হায়দার
**
**
**সোনার মদিনা প্রাণের মদিনা
**মাওলানা মুহাম্মদ ছলিম উদ্দিন হায়দার
**------------------------------------
****সোনার মদিনা আমার প্রাণের মদিনা
****সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারিনা
**ভুলিনি ভুলবোনা, ভুলতে পারিনা।
**ইয়াসরব নামে ছিলে তুমি, অলক্ষনের দেশ
****বড় মারাত্বক যে ছিলে তোমার পরিবেশ
**নবীর ছোয়ায় হলে তুমি, সোনার মদিনা। ঐ
**আরশে মুয়াল্লার চেয়ে বড় তুমি হও
****খোদার সৃষ্টিতে তুমি, শ্রেষ্ট ভ‚মি হও
**তোমার বুকে শুয়ে আছে, শাহে মদিনা। ঐ
**জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে
****খাকে শেফার অধিকারী তোমার করেছে
**তোমার বুকে প্রবাহিত, নূরেরই ঝরনা। ঐ
**তোমার বুকে আমার নবীর কদম পড়েছে
****তোমার বুকে জিবরাইল, আমিন সব দায় এসেছে
**অধম বলে কেমন করে যাবো মদিনা। ঐ