দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান - মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)

দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান - মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)

গাও নবীজির শান

মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)

------------------------------------------------

দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান

বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান (২)

আল্লাহ নুরের নুর হইতে বানায় যাহারে

তাহার উম্মত করল আল্লাহ আমরা সবারে।

শেষ নাই এ শোকর, করলে জীবন বর

কেমন এহছান \ ঐ

সকল নবীর নবী মোদের মুহাম্মদ রাসুল

যার উছিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল।

সে- নুরেরই পুতুল, নুরানী বুলবুল

বড় দয়াবান \ ঐ

যার খাতিরে বানায় আল্লাহ জমিন আর আসমান

সে নবীর উম্মতের আর কিসের পেরেশান।

পেয়েছি ঈমান, হলাম মুসলমান

কি করবে শয়তান \ ঐ

বারই রবিউল আউয়াল সোমবারে রাতে

পাপী বান্দার এল বন্ধু আরব দেশেতে

তাহার নুরেতে, বিশ্ব জগতে

হয় নুরের বাগান \ ঐ

রাহমাতুল্লীল আলামিন যে সে মোদের নবী 

তাঁহার প্রেমেতে আল্লার পেয়ারা হবি

ক্ষমা সব পাবি, বেহেস্তে যাবি

গাইলে গুণগান \ ঐ

A

Admin

Author