মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ - সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ

মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ - সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ

**
মদিনা আমার জান
**সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ

**------------------------------------
****মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ
**মদিনাতে আছে আমার জানের জান।

**রাব্বুল আলামীন তোমারই বুকে
****পাঠাল আমার দয়াল নবীকে
****সে কারণে তোমার বাগানে
**পাওয়া যায় কুরআন হাদিস দ্বীন ও ঈমান। ঐ

**তোমার প্রতিটি ধুলি কণা
****আমার কাছে দামী-গহণা
****বেহেস্থি উদ্যান জান্নাতের বাগান
**রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান। ঐ

**আর কত কাল বসে বসে
****কাঁদব আমি বাংলাদেশে
****সোনার মদিনা প্রাণ যে মানে না
**বিরহের জ্বালা থেকে করগো আছান। ঐ

A

Admin

Author