নবী ছাড়া নাই ছাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি নবী গলার মালা
**
নবী ছাড়া নাই ছাহারা**
**---------------------------------
****নবী ছাড়া নাই ছাহারা জানো দুনিয়া ওয়ালা,
**নবী মোদের নয়ন মনি নবী গলার মালা।
**হেরা গুহায় খোদার হাবিব নবী কামলী ওয়ালা,
**উম্মত উম্মত বলে সদা কান্দে মদিনা ওয়ালা \ ঐ
**নবীর নূরে কুল কায়েনাত সৃজেন বারী তায়ালা,
**আল্লাহর নূরে নবী সৃষ্টি বলে আল্লাহ তায়ালা \ ঐ
**নবীর যিকির আল্লাহর যিকির নবী সবছে আলা,
**সেই নবীজির দরুদ পড়লে থাকবে না আর জ্বালা \ ঐ
**নবীর চরিত্র খুলুকে আজিম বলেন আল্লাহ তায়ালা,
**নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা \ ঐ
**নবী অলি চা’রে উম্মত বলবেন কোথায় রহমত ওয়ালা
**শাফায়াত করবেন রোজ হাশরে নবী মদিনা ওয়ালা \ ঐ
**মেরাজে যান খোদার হাবিব নবী কামল ওয়ালা,
****উদ্নু মিন্নি ইয়া হাবিব এলান রাব্বে আলা,
**পিছে পিছে পীর জীলানী আগে নবী কামলী ওয়ালা \ ঐ