হৃদয়ের গভীরে রেখেছি যারে - ইকবাল হোসাইন

হৃদয়ের গভীরে রেখেছি যারে - ইকবাল হোসাইন

**

**

 হৃদয়ের গভীরে রেখেছি যারে
ইকবাল হোসাইন

--------------------------------------
হৃদয়ের গভীরে রেখেছি যারে
নূর নবীরে আমার প্রিয় নবীরে।

**
অন্যায় অনাচারে ভরা ছিল জগত ভরা ছিল
দয়াল নবী এসে সবি দুর করিল (২)
এমন নবীর শান মান, কি করে করি বয়ান
সেই নবীজির গাই গুনগান প্রেমের সূরে। ঐ**

**
দ্বীনর স্বার্থে নবী কত আঘাত পেল
উম্মতের ও কথা ভেবে সয়ে নিয়ো
সবি সয়ে নিল (২)
এমন নবীর তুলনা, করো সাথে হবেনা
এমন নবীর তুলনা, করো সাথে হবেনা
সেই নবীকে ভালবাসি মনে প্রাণেরে। ঐ**

**
সেই নবীজি আছেন শুয়ে মদিনা শহরে
দেখার লাগি কত আকুতি আমারি অন্তরে (২)
উম্মত ইকবাল আমি, হতে চাই আর দামি
সারা জীবন থেকে তাহার চরণও ধরে। ঐ**

A

Admin

Author