আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

**

**

**আল্লাহ কোরআন পাঠালেন
**মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

**---------------------------------------
****আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে,
**আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে।

**বেহেস্তেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম,****আরশে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম,
****আল্লাহ বেহেস্ত বানালেন নবীর প্রেমেতে,
**আল্লাহ হাশর করিবেন নবীর শান দেখাতে \ ঐ

**আল্লাহ তা’য়ালা নবীর প্রেমে করেছেন সব সৃজন,
****হাবীব বলে মোদের নবীকে করেছেন সম্বোধন,
****আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে,
**ঈমানদারদের পড়তে বলেন কোরআনেতে \ ঐ

**ঈমান হল সেই নবীকে ভালবাসার নাম,
****সেই নবীর সুপারিশ ছাড়া পাবেনা কেহ পরিত্রাণ,
****সেলিম রিয়াদ আছে সেই আশাতে,
**সুপারিশ পাব নবীর নিদান কালেতে \ ঐ

A

Admin

Author