উম্মতেরী মায়ায় নবী কাঁন্দেন যারে যার - মুহাম্মদ এনামুল হক এনাম

উম্মতেরী মায়ায় নবী কাঁন্দেন যারে যার - মুহাম্মদ এনামুল হক এনাম

**

 উম্মেতেরী মায়ায় নবী**

মুহাম্মদ এনামুল হক এনাম

--------------------------------------------

উম্মতেরী মায়ায় নবী কাঁন্দেন যারে যার

মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার।

নূরের নবী মারহারা, দয়ালনবী মারহাবা (নবীজি আমার) \

মা আমেনার কোলে যখন এলেন নবীজি

সিজদায় পড়ে কাঁন্দেন উম্মতি উম্মতি

বলেন আল্লাহ রাব্বানা, মাহবুব আমার শোননা

গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার \ ঐ

উম্মতেরী লাগি নবী দয়ার ও সাগর

পার করিবেন যিনি রোজ মাহাশর

সকল নবী কাঁন্দিবে নফছি নফছি করিবে

শাফায়াতের মালিক নবী করবেন মোদের পার \ ঐ

যেই নবীজির কারনে সৃজিল দো’জাহান

সেই নবীকে ভালবেসে নিললাকান

পুলসিরাত দেখিয়া দিবেন নবী কাঁন্দিয়া

ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার \ ঐ

A

Admin

Author