হাসলেও পূণ্য কাঁদলেও পূণ্য জীবন বিধান আমার অতি অনন্য - সৈয়দ জসিম উদ্দীন | Jibon Bidhan Amar Oti Nogonno - Syed Jashim Uddin | Islamic Sons Lyrics
জীবন বিধান আমার অতি অনন্য
সৈয়দ জসিম উদ্দীন
------------------------------------------------------------
হাসলেও পূণ্য কাঁদলেও পূণ্য
জীবন বিধান আমার অতি অনন্য
আমি মুসলিম হয়ে, হয়েছি ধন্য
ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য।
**
কাঁদো যদি অঝোর দ্বারায়
তুলে মুনাজাত আর পড়ে সিজদায়
অন্যের হক ছাড়া সকল পাপে
হলে অনুতপ্ত ক্ষমা পাবে
খুলা তওবার দরজা সবারি জন্য। ঐ**
**
হাসি-মুখে কর কথোপকথন
আঘাত নাপাই যেন অপরের মন
অহিংসা মানবতা পরম ইবাদত
উত্তম আচরণ রাসূলের সুন্নত
মুলাকাতে সালামে করোনা কার্পন্য। ঐ**
**
সত্য-ন্যায়ের পথে কর বিচরণ
হালাল নেয়ামত করো আহরণ
সৎ কাজে ব্যস্থরা কতন মন
অবসরে করো সদা প্রভুর স্মরণ
ঈমান আমলে হও পরিপূর্ণ। ঐ**