আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায় (লোপ পেয়ে যায় আরশের ও জ্ঞান ফিরছে ঘুরে সে আসমান) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায় (লোপ পেয়ে যায় আরশের ও জ্ঞান ফিরছে ঘুরে সে আসমান) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায়

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায়,

জানে মুরাদ আর কিধার হায়ে তেরা মকান হ্যায়ঁ ॥

লোপ পেয়ে যায় আরশের ও জ্ঞান ফিরছে ঘুরে সে আসমান

সব উদ্দেশ্যের কোথায় সে জান, হায়রে কোথায় সে উঁচু স্থান ॥

---------------

বযমে সনায়ে যুলফ মে মেরী আরুসে ফিকর কো 

সারী বাহারে হাশত খুলদ ছোটা সা ইৎরদান হ্যায় ॥

কেশদামের গুণগানের মজলিস, দুলহানরূপ এই চিন্তায় হদিস,

আট বেহেশেতের এ বিশাল কানন, ছোট্ট সে এক আতরদান ॥

---------------

আরশ পেহ্ জাকে মুরগে আকল থক কে গিরা গশ আ গ্যায়া,

আউর আভী মনযিলো পারে পেহলাহী আ-সতান হ্যায় ॥

আরশে গিয়ে জ্ঞানের পাখি, পড়ল লুটে, জ্ঞান রয়নি বাকী,

আর ও কত মনযিল যে বাকী, এই নবীর পয়লা সোপান ॥

---------------

আরশ পেহ্ ভাযাহ ছেড় ও ছাড় পরশ পেহ্ তুরফা ধুম ধাম,

কান জিধার লাগাইয়ে তেরী হী দাসতান হ্যায় ॥

আরশে নতুন কী সে গুঞ্জন, এ ভুলোকেও কী আয়োজন,

নবী তোমার চর্চাই শুনি, যে দিকে দেই মনের কান ॥

---------------

ইক তেরে রুখ কী রুশনী চ্যাইন হ্যায় দো জাহান কী,

ইনস কী উনস উসী সে হ্যায় জানকী উঅহী জান হ্যায় ॥

জ্যোতি সে তব চেহারা পাকের, প্রশান্তি আনে দোজাহানের,

মানবের এ প্রেম সেখান হতেই তা হতে সব প্রাণীরই প্রাণ  ॥

---------------

উঅহ্ জু না থে তু কুছ না থা, উঅহ জু না হোঁ তু কুছ নহো,

জান হ্যায়ঁ উঅহ জাহান কী জান হ্যায় তু জাহান হ্যায় ॥

না ছিল কিছুই ছিলেনা যখন, না হলে তুমি, নয় এ সৃজন,

প্রাণ তুমি তো এ জাহানের, প্রাণ হলেই তো হয় এ জাহান ॥

---------------

গোদ মে আলমে শাবাব হালে শাবাব কুছ না পু-ছ,

গুল বনে বাগে নূর কী আওর হী কুছ উঠান হ্যায় ॥

কোলে ভরা যৌবনের ভূবন, মরি মরি এক অপূর্ব মন

নূর বাগিচার সেই কিশলয় বেড়ে সে যায় ওই লা-মকান ॥

---------------

তুঝ সা সিয়াহ্ কার কওন উনসা শফী হ্যায় কাহাঁ,

ফির তুঝহী কো ভূল জায়ে দিল, ইয়ে তেরা গুমান হ্যায় ॥

আমার মত নেই পাপী ধরায় তাঁর মত দয়ালু কোথায়,

ভাবিস কেন সে যাবে ভুলেই, ভাবনা সে ভুল হে পাপীপ্ৰাণ ॥

---------------

পেশে নযর উঅহ নও বাহার, সেজদে কো দিল হ্যায় বেকারার,

রোকিয়ে সর কো রোকিয়ে হাঁ ইয়েহী ইমতিহান হ্যায় ॥

নব বসন্ত সামনে হেরি, দিল পাগল কয় সিজদা করি,

রুখো, রুখো শির একটু রুখো আশেকের পরীক্ষা মহান ॥

---------------

শানে খোদা না সাথ দে, উনকে খেরাম কা উঅহ বায,

সিদরাহ্ সে তায মে জিসে নর্মসী ইক উড়ান হ্যায় ॥

অপূর্ব! সে যায় উর্ধে একা, জিব্রাইলেরও নেই সে পাখা,

সিদরা থেকে এ যমীনে যাঁর সামান্যতম একটু উড়ান ॥

---------------

বারে জালাল উঠা লিয়া গরচে্হ কলীজা শক্ব হুয়া,

ইউঁ তু ইয়ে মাহে সবযা রঙ্গ নযরোঁ মে ধান পান হ্যায় ॥

কুদরতের সে তজরী ভার, বইলো যদিও বুক ভাঙে তাঁর,

এমনিতে তাঁর নাজুক বলন, দেখতে সে চাঁদ হুড়ায় পরান ॥

---------------

খাওফ না রাখ রেখা, তু তু হ্যায় আবদে মুস্তফা,

তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় ॥

ভয় কী ‘রেখা’ হাশরে আর, গোলাম তুমি যে মোস্তফার,

নির্ভাবনায় থাক তুমি অভয়বাণী শুনলে ‘আমান’ ॥

---------------

A

Admin

Author