হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো (হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো (হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো,

কা’বা তু দেখ ঢুকে কা’বা কা কা’বা দেখো ॥

হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ,

কাবা তো দেখলে, এখন দেখো কাবারই রাজ।

---------------------

 রকনে শামী সে মিটী ওয়াহশাতে শামে গুরবাৎ,

আব মদীনা কো চলো সুবহে দিল আরা দেখা

রুকনে শামীতে কাটে, যত আঁধার বিজন-বাটে

মদীনাতে প্রাণ নাথ আছে, সেথা চলো আজ ॥

---------------------

আ’বে যমযম তু পিয়া খোব বুজহায়েঁ পেয়াসেঁ

আও জুদে শাহে কওসর কা ভী দরইয়া দেখো ॥

আবে যমযম্ তো পেলে, পিয়াস তো খুব মেটালে,

কাওসারওয়ালার দয়ার জোয়ার দেখে নাও আজ ।

---------------------

যেরে মীযাব মিলে খোব করম কে ছিঁটে,

আবরে রহমত কা ইয়াহাঁ যোর বরসনা দেখো ॥

মীযাবে রহমত হতে, দয়াসিক্ত হলে মেতে,

মায়ামেঘমালা হতে অঝোরে বরষে নেয়াজ ।

---------------------

ধূম দেখি হ্যায় দরে কা’বা পেহ্ বেতাবোঁ কী

উনকে মুশতাকোঁ যে হাসরত কা তড়পানা দেখো ॥

ধরে কাবারই সে আর্চল, অনুরাগীদের কোলাহল,

নবীজির প্রেমিকের হাহু তাশ! শোন তারই আওয়াজ ॥

---------------------

মিসলে পরওয়ানা ফিরা করতে থে জিস শমআকে গির্দ,

আপনি উস শমআ কো পরওয়ানা ইয়েহাঁ কা দেখো ॥

পতঙ্গসম ত্যাজে প্রাণ, যে প্রদীপে করে সন্ধান,

নিজ সেই প্রদীপের পতঙ্গ পুঁড়ে হেথা আজ ॥

---------------------

খোব আখোঁ সে লাগায়া হ্যায় গিলাফে কা’বা,

ক্বসরে মাহবুব কে পরদে কা ভী জলওয়াহ্ দেখো ॥

কাবার ওই পুত্র গিলাফ, চোখে মুছে জুড়ালে তাপ,

তাঁরই প্রিয় নবীরই পর্দা! দেখ অপূর্ব সাজ ॥

---------------------

ওয়াঁ মুত্বীয়োঁ কা জিগর খওফ সে পানি পায়া,

ইয়াঁ সিয়াহ্ কারোঁ কা দামান পেহ্ মচলনা দেখো ॥

যত নেক বান্দা কাবায়, ভয়ে অন্তরাত্মা শুকায়,

হেথা দামানে মাখামাখি যতো পাপী সমাজ ॥

---------------------

আউয়ালী খানায়ে হক কী তু যিয়ায়েঁ দেখেঁ,

আখেরী বাইতে নবী কা ভী তজল্লা দেখো ॥

প্রথমে দেখলে কাবা’র, জ্যোতি অহরহ আল্লাহর,

শেষে প্রিয় নবীর নিবাসের দেখো সাজ ॥

---------------------

যীনাতে কাবা মে থা লাখ আরুসোঁ কা বনোও,

জলওয়া ফরমা ইয়েহাঁ কওনাইন কা দু-লহা দেখো ॥

লাখো বাসরের সজ্জা, ঝলমলে রূপ কাবার পর্দা,

দোজাহানের দুলহা দেখো শিরে নূরের তাজ ॥

---------------------

আইমনে তুর কা থা রুকনে ইয়ামানী মেঁ ফরোগ,

শো লায়ে তুর, ইয়েহাঁ আনজুমান আরা দেখো ॥

আয়মনে তুর কুরআনে যা রুকনে ইয়ামানীতে আছে তা,

তুৱেৱই দীপ্ত শিখাটা মদীনাতে দেখ আজ ॥

---------------------

মেহরে মাদার কা মযা দেতী হ্যায় আগোশে হাতীম,

জিনপেহ্ মাঁঁ বাপ ফেদা ইয়াঁ করম উনকা দেখো ॥

হাতীমে কাবার ছিল বেষ্টন, মমতা ভরা মায়ের ও বাধঁন,

বাবা-মা যাঁর পায়ে নত করুনা তাঁর নিও আজ ।

---------------------

আরবে হাজাত মেঁ রাহা কা’বা কফীলে আনজাহ

আদাব দান রসীয়ে শাহে তৈয়বা দেখো ॥

হাজত যত সামনে নিয়ে, কা’বা যায় সব মুক্তি দিয়ে

মুক্তিপাগল উম্মত হেখা লুকায় নিজ নিজ লাজ ॥

---------------------

ধো চুকা যুলমাতে দিল বোসায়ে সনগে আসওয়াদ,

থাকে বুসীয়ে মদীনা কা ভী রুতবা দেখো ॥

হাজরে আসওয়াদে যে না চুম্বন, দিলে আঁধার হলোই মোচন

চুমলে মাটি মর্যাদা পাই দেখো মদীনারই মাঝ ॥

---------------------

কর চুকী রিফআতে কা’বা পেহ নযর পরওয়ায়েঁ,

টুপী আর থাম কে থাকে দর ওয়ালা দেখো ॥

কা’বারই উচ্চতা দেখে, দৃষ্টি তোমার শূন্য চাখে,

টুপি মাথে নবীর মাটি বানাও জায়নামায ॥

---------------------

বে নয়াযী সে ওয়াহাঁ কাঁপতী পায়ী ত্বআত

জোশে রহমত পেহ ইয়েহাঁ নায গুনাহ্ কা দেখো ॥

প্রতাপশালী খোদার তাপে, হেথায় নেকী ভয়ে কাঁপে,

দয়ার জোয়ার নবীর দ্বারে, ভিড়ে পাপী সমাজ ॥

---------------------

জুমআয়ে মক্কা থা ঈদ আহলে ইবাদত কেলিয়ে,

মুজরেমোঁ আ-ও ইয়েহাঁ ঈদে দো শোম্বা দেখো ॥

মক্কাতে ঈদ জুমার দিনে, পূণ্যবান তা ঠিকই চিনে,

পাপী দেখো সোমবারে ঈদ মদীনায় সাজ, সাজ!

---------------------

মুলতাযিম সে তু গলে লাগ কে নিকালে আরমাঁ

আদব ও শাওক্ব কা ইয়াঁ বাহাম উলঋনা দেখো ॥

মুলতাযিমকে জড়িয়ে ধরে, মাঙলে অনেক কান্না করে,

আদব আশার এই মিতালী মদীনারই মাঝ ॥

---------------------

খো-ব মাসলা মেঁ বউমীনে বা সফা দোড় লিয়ে,

রেহ জানাঁ কী সফাকা ভী তামাশা দেখো ॥

সাফা ও মারওয়ার বুকে, ছুটলে তো খুব পূন্যসুখে,

থামো, হেথা দিল সাফাইর দেখো এ কারুকাজ ॥

---------------------

রকসে বাসমাপ কী বাহারেঁ তু মিনা মেঁ দে-খেঁ

দিলে ধোন নাবাহ্ ফশাঁ কাজী তড়পনা দেখো ॥

হাদীর প্রাণীর কী আন্দোলন, দেখলে মিনায় সেই আবেদন,

হিয়ার জখম তড়পে কেমন দেখো মদীনাতে আজ ॥

---------------------

গওর সে সুন তু রেখা কা’বা সে আতী হ্যায় সদা,

মেরী আখোঁ সে মেরে পেয়ারে কা রওযা দেখো ॥

মন দিয়ে রেযা শোন, আর্তি করে কারা যেন,,

এ নয়নে দেখো মম, বন্ধু সে মদিনার মাঝ ॥

---------------------

A

Admin

Author