পেশে হক মুঝদা শাফাআত কা (আল্লাহ্ তালার সামনে সেদিন করতে) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

পেশে হক মুঝদা শাফাআত কা (আল্লাহ্ তালার সামনে সেদিন করতে) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

পেশে হক মুঝদা শাফাআত কা 

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

পেশে হক মুঝদা শাফাআত কা সুনাতে জায়েঙ্গে,

আপ রোতে জায়েঙ্গে হামকো হাঁসাতে জায়েঙ্গে ॥

আল্লাহ্ তালার সামনে সেদিন করতে রইবে শাফাআত,

কাঁদবে নিজে চাইবে উম্মত পায় যেন হাসি, নাজাত ॥

------------------

দিল নিকল জানে কী জা হ্যায় আ-হ কিন আখোঁ সে উঅহ,

হামসে পেয়াসোঁ কে লিয়ে দরইয়া বাহাতে জায়েঙ্গে ॥

কান্না এমন দীর্ণ হৃদয়, অশ্রুধারা প্রাণ যে না সয়,

উম্মতের তৃষ্ণা মেটাতেই নবীজির এ অশ্রুপাত ॥

------------------

কুশতগানে গরমিয়ে মাহশার কো উঅহ জানে মসীহ,

আ-জ দামান কী হাওয়া দে কর জিলাতে জায়েঙ্গে ॥

মাহশরে প্রাণ ওষ্ঠাগত, তাঁর ছোঁয়াতে ফের জীবন্ত,

দামানের ঠান্ডা হাওয়াতে সে দিন দেবে আবে-হায়াত ॥

------------------

গুল খিলে গা আজ ইয়ে উনকী নসীমে ফয়য সে,

খোন রোতে আ-য়েঙ্গে হাম মুসকুরাতে জায়েঙ্গে ॥

আনবে রোদন রহমতের জোশ, খুলবে কপাল, ফুল হবে দোষ,

রক্ত-অশ্রু বর্ষে নবী আনবে মোদের খোশবরাত ॥

------------------

হাঁ চলো হাসরাতাদো সুনতে হ্যাঁয় উঅহ্ দিন আজ হ্যায়,

থী খবর জিস কী কেহ উঅহ জলওয়া দেখাতে জায়েঙ্গে ॥

হ্যাঁ, চলো হে দুঃখে হতাশ, আজ হাশর যে দুঃখ-বিনাশ,

দেখব নবীর শান কারিশমা, রূপ দেখাবে নূরী -যাত ॥

------------------

আজ ঈদে আশেকাঁ হ্যায় গর খোদা চাহে কেহ উঅহ,

আবরোয়ে পাইওয়াস্তাহ্ কা আলাম দিখাতে জায়েঙ্গে, ॥

আজ খুশীর ঈদ আশেকানের, চাইলে প্রভৃ দো’জাহানের,

মর্যাদার হবে সে মিছিল, পড়বো নবীর পিছে না’ত ॥

------------------

কুচ খবর ডী হ্যায় ফকীরো আজ উঅহ দিন হ্যায় কেহ্ উঅহ,

নে মাতে খুলদ আপনে সদকে মে লুটাতে জায়েঙ্গে ॥

খবর আছে কী, সম্বল হীন, আজ কেমন সে দিন, হাশরের,

উম্মতে নেয়ামত বেহেশতী বিলাবে নূরানী হাত ॥

------------------

খাকে উফতাদো বস উনকে আ-নে হাঁ কী দের হ্যায়,

সাজাদাহ্ মে উঅহ্ খোদগির কর তুম কো উঠাতে জায়েঙ্গে ॥

ভেবোনা হে দুঃখী উম্মত, আসার দেরী শুধুই হযরত

পড়বে সেজদায় নূর নবীজি, আনবে উম্মতের নাজাত ॥

------------------

ওয়াসআতেঁ দী হ্যায়ঁ খোদা নে দামানে মাহবুব কো

জুর্ম খুলতে জায়েঙ্গে আওর উঅহ্ চুপাতে জায়েঙ্গে ॥

করল প্রভু কী প্রশস্ত, তাঁর হাবীবের দামান-দস্ত,

উম্মতের পাপ হোক না যত, লুকাবে সে আখেরাত ॥

------------------

লো উত্সহ আ-য়ে মুসকুরাতে হাম আসীরোঁ কী তরফ,

খিরমানে ইসইয়াঁ পর আর বিজলী গিরাতে জায়েঙ্গে ॥

ওই আসে হাসি হাসিমুখ, কয়েদী পাবে মুক্তিরই সুখ,

পাপেরই স্তুপ নাশে তাঁর রহমতেরই রশ্মি পাত ॥

------------------

আঁখ খোলো গময়দো দেখো উঅহ গিরইয়াঁ আয়ে হ্যায়ঁ,

লওহে দিল সে নকশে গম কো আব মিটাতে জায়েঙ্গে ॥

খোলো আঁখি, হে গোনাগার, ক্রন্দসী চোখ দেখো হে তাঁরে,

মানসপটে ব্যথার এই দাগ তুলবে তাঁরই মুনাজাত ॥

------------------

সোখতাহ্ জানোঁ পেহ উঅহ পুর জোশে রহমত আয়ে হ্যাঁ,

আবে কাউসার সে লাগী দিল কী বুঝাতে জায়েঙ্গে ॥

আসবে নবী দগ্ধ হিয়ায়, প্লাবন তাঁর রহমত-দরিয়ায়,

‘আবে-কাওসার’ দেয় নিভিয়ে দুঃখীপ্রাণের অগ্নিপাত ॥

------------------

আফতাব উনকা হী চমকে গা জব আওরোঁ কে চেরাগ,

সরসরে জোশে বালা সে ঝিলমিলাতে জায়েঙ্গে ॥

তাঁরই রোশনী রইবে সেদিন, অন্য প্রদীপকুল সে অচিন,

ঝড় তুফানে, সংকটে ‘নিভূ নিভৃ’ যায়, যায় হায়াত ॥

------------------

পায়ে কোবাঁ পুল সে গুযরেংগে তেরী আওয়ায পর,

রাব্বি সাল্লিম কী সদা পর ওয়াজদ লাতে জায়েঙ্গে ॥

সেদিন শুনলে শব্দ তোমার, নির্ভাবনায় হবো যে পার,

“রাব্বি সাল্লিম’ দোয়ায় তুমি, আমরা পার হই পুলসিরাত ॥

------------------

সরওয়ারে দী লীজে আপনে না- তাওয়ানোঁ কী খবর,

নফস ও শয়তাঁ সাইয়েদা কব তক দবাতে জায়েঙ্গে ॥

বাদশাহ্ ওগো দো জাহানের, নাও খবর এই অসহায়ের,

কদিন রইব মন্দ সত্তায়, শয়তানে করবে আঁতাত ॥

------------------

হাশর তক ডালেংগে হাম পয়দাইশে মাওলা কী ধু-ম,

মিসলে ফারেস নজদ কী ক্বিল-এ গিরাতে জায়েঙ্গে ॥

হাশর তক করবো যে পালন, মীলাদে মোস্তফার পার্বন,

সেই পারস্যের মতই নজদের কেল্লা ভাঙব, করব মাত ॥

------------------

খাক হো জায়ে আদুভ জল কর মগর হাম তো রেযা,

দম যে জব তক দম হ্যায় যিকির উনকা সুনাতে জায়েঙ্গে ॥

------------------

A

Admin

Author