সর তা বকদম হ্যায় তনে (নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সর তা বকদম হ্যায় তনে (নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

 সর তা বকদম হ্যায় তনে

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সর তা বকদম হ্যায় তনে সুলতানে যামান ফুল,

লব ফুল, দাহান ফুল, যাকান ফুল, বদন ফুল ॥

নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল,

পাক-ঠোঁট ও অধর থুতনি কি তাঁর পূর্ণ সে তন ফুল।

-------------------

সদকে মে তেরে বাগ তু কিয়া লায়ে হ্যাঁয় ফুল,

ইস গুনচায়ে দিল কো ভী তু ঈমা হো কেহ বন ফুল ॥

দিতে অর্ঘ্য সে পা’য় গুলবাগিচায় কতই বা ফুলপায়,

মোর মন কলিরে দাও ইশারা হোক সে এখন ফুল।

-------------------

তনকা ভী হামারে তু হিলায়ে নেহী হিলতা,

তুম চাহো তু হো জায়ে আভী কোহে মেহান ফুল ॥

খড় কুটাও না যায় হেলানো তায়, মোদের এ সত্ত্বায়,

তুমি চাইবে যখন দুঃখ পাহাড় হবেই তখন ফুল ।

-------------------

ওয়াল্লাহ্ জু মিল জায়ে মেরে গুলকা পসীনাহ্

মাঙ্গে না কাভী ইতুর না ফির চাহে দুলহান ফুল ॥

বলি শপথ সরব পাই তো গরব ঘামেরই সৌরভ,

তবে চাই না আতর, কিংবা কনে চায় না কখন ফুল।

-------------------

দিল বস্তাহ ও খৌ গশতাই নাহ্ খোশবু নাহ লাত্বাফাৎ,

কেউ গুনচাহ্ কহোঁ হ্যায় মেরে আক্বা কা দাহান ফুল ॥

নেই রূপ কি সুবাস, নেই তো সুহাস, দিল খুনে আশপাশ,

কেন কইব কলি ফুটছে বুলির প্রতিটি ক্ষণ ফুল।

-------------------

শাব ইয়াদ থী কিন দাঁতোঁ কী শাবনাম কেহ দমে সুবহ

শওখানে বাহারী কে জড়া-ও হ্যাঁয় কিরণ ফুল ॥

কাটে স্মরণ নিশির ভোরের শিশির দন্তে কী জ্যোতির,

ভরা যৌবনে কি হাসছে শোভায় এমনি কানন ফুল ।

-------------------

দানদা-ন ও লব ও যুলফ্ ও রুখে শাহ্ কে ফেদায়ী,

হ্যাঁয় দুররে আদন না, লে ইয়ামান মুশকে খেতান ফুল ॥

সেই দস্ত, অধর যুলফি বহর, চেহারা জ্যোতির পর

মরে লজ্জাতে সব মুক্তো কি লাল, খোশবু, কিরণ, ফুল।

-------------------

বু হো কে নেহাঁ হো গ্যায়ে তারে রুখে শাহ্ মে

লও বন গ্যায়ে হ্যায় আর তু হাসীনো কা দাহান ফুল ॥

সব রূপ হওয়া হয়, সামনে যা রয়, সেই রূপের উদয়,

তাঁর সামনে সবই ম্লান হয়ে যায় রত্ন, বরণ, ফুল ।

-------------------

হোঁ বারে গুনাহ সে নাহ খজল দোশে আযীযাঁ

লিল্লাহে মেরী না শ কর আয় জানে চমন ফুল ॥

বাপ ভায়ের ঘাড়ে, গুনাহর ভারে লাজ নাহি বাড়ে,

দেই দোহাই যেন পাই গোরে হে, পুষ্পজীবন ফুল ।

-------------------

দিল আপনা ভী শায়দারী হ্যায় উস না শুনে পা কা,

ইতনা ভী মাহে নও পেহ্ নাহ্ আয় চরখে কুহান ফুল ॥

নখে পাক চরণের এই জীবনের অর্ঘ্য দিনু ফের,

তবে চাঁদ নিয়ে তুই কীইবা গরব করবি গগন ভুল।

-------------------

দিল খোল কে খোঁ রোলে গমে আরেযে শাহ্ মেঁ,

নিকলে তু কইে হাসরতে খোঁ নাবাহ্ শুদন ফুল ॥

করে রক্তক্ষরণ বিষণ্ণ মন হেন অশ্রু বিসর্জন,

এই বিষাদ বারি পড়বে যদি হাসবে চরণ ফুল ।

-------------------

কিয়া গায়া মিলা গিরদে মদীনা কা জু হ্যায় আজ,

নিখরে হয়ে জু বন মে কিয়ামত কী ফবন ॥

বুঝি সেই মদীনার, ধুল উপহার মাখলো গায়ে তার,

তাই মনমোহিনী খোশবু ও রূপ পায় সে এমন ফুল ।

-------------------

গরমী ইয়ে ক্যয়ামত হ্যায় কেহ কাটে হ্যাঁয় যোঁবাঁ পর,

বুলবুল কো ভী আয় সাকীয়ে সাহরা ও লাবান ফুল ॥

সেই রোজে হাশর তৃষ্ণা কাতর কণ্ঠে শুষ্কতর

এই বুলবুলে দাও সাকী, শরাব, স্বস্তি যেমন ফুল।

-------------------

হ্যায় কোন কেহ গিরইয়া করে ইয়া ফাতেহা কো আয়ে,

বে কস কে উঠহায়ে তেরী রহমত কে ভরন ফুল  ॥

কেঁদে বক্ষ ভাসে এগিয়ে এসে দুঃখ কে নাশে,

যদি এই অসহায় সেই করুণায় পায়তো এখন ফুল।

-------------------

দিলে গম তুঝে ঘে-রে হ্যায় খোদা তুঝকো উঅহ চমকায়ে,

সুরাজ তেরে খিরমন কো বনে তেরী কিরণ ফুল ॥

হে চিত্ত আমার দুঃখ অপার ঘিরল চারিধার,

খোদা চাইবে যখন সূর্য লাজে ভুলবে আপন কুল ।

-------------------

 কিয়া বা-ত রেখা উস চেমনিস্তানে করম কী,

যাহরা হ্যায় কলী জিসমে হুসাইন আওর হাসান ফুল ॥

রেখা বলব কী আর সেই করুণার বাগে কী বাহার,

যাতে যাহরা কলি হাসান হোসাইন প্রিয় দু’জন ফুল।

-------------------

A

Admin

Author