সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে (বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে (বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সরওয়ার কহোঁ কেহ মালেক ও মাওলা কহোঁ তুঝে,

বাগে খলীল কা গুলে যে-বা কহোঁ তুঝে ॥

বাদশাহ বলি, কি মাওলা, মালিক বলি তোমায়,

বাগে খলীলেরই ফুল ঠিক বলি তোমায় ॥

--------------------

হেরমাঁ নসীব হো তুঝে উম্মীদ গ্যাহ্ কহোঁ,

জানে মুরাদ ও কা’নে তামান্না কহোঁ তুঝে ॥

বঞ্চিত ভাগ্য মোর, তবু আশার নাহিতো ওর,

আশার জীবন রত্ন মানিক বলি তোমায় ॥

--------------------

গুলযারে কুদস কা গুলে রঙ্গী আদা কহোঁ,

দরমানে দরদে বুলবুলে শায়দা কহোঁ তুঝে ॥

কুদসী কাননে ফুল রূপে রংয়ে অতুল,

বুলবুল প্রাণে প্রশান্তি সঠিক বলি তোমায় ॥

--------------------

সুবহে ওয়াতান পেহ্ শামে গরীবাঁ কো দোঁ শরফ,

বে-কস নওয়াযে গেসোঁ ওয়ালা কহোঁ তুঝে ॥

স্বস্তির প্রভাত না চাই, কষ্টে এ রাত কাটাই,

দুঃখীর সারথী, দক্ষ নাবিক বলি তোমায় ॥

--------------------

আল্লাহ্ রে তেরে জিসমে মুনাওয়ার কী তাবিশেঁ

আয় জানে জাঁ হেঁ জানে অজল্লা কহোঁ তুঝে ॥

নূরানী যাতের আলো, কাটে সকল কালো,

জানের ও জান, তজল্পী মৌলিক বলি তোমায় ॥

--------------------

বে দাগ লালা ইয়া কমরে বে কুলফ কহোঁ,

বে খার গুল বনে চমন আ-রা কহোঁ তুঝে ॥

তুমি দাগবিহীন ফুল, যে চাঁদে নেই কলঙ্ক চুল,

কাঁটাহীন ফুলে অলৌকিক বলি তোমায় ॥

--------------------

মুজরিম হোঁ আপনে আফও কা সামাঁ করোঁ শাহা,

ইয়ানি শফী’ রোযে জাযা কা কহোঁ তুঝে ॥

মুনিব, আমি গোনাগার, উপায় করি যে ক্ষমার,

হাশরে সে শাফাআত সঠিক বলি তোমায় ॥

--------------------

ইস মুর্দা দিল কো মুঝদাহ্ হায়াতে আবাদ কা দোঁ 

তা-ব ও তাওয়ানে জানে মসীহা কহোঁ তুঝে ॥

মৃত প্রাণে সুসংবাদ, চিরহায়াতে আবাদ,

ঈসার সঞ্জীবনী চৌদিক বলি তোমায়!

--------------------

তেরে তু ওয়াসফে আইব তানাহী সে হ্যায়ঁ বরী,

হায়রাঁ হোঁ মেরে শাহ্ ম্যায়ঁ কিয়া কিয়া কহোঁ তুঝে ॥

কত গুন অফুরন্ত শেষ নেই, তা অনন্ত,

হয়রান এ মন চায় আরো অধিক বলি তোমায়।

--------------------

কেহ লেগী সব কুছ উনকে সনাখাঁ কী খামশী,

চুপ হো রাহা হ্যায় কেহ্ কে ম্যায়ঁ কিয়া কিয়া কহোঁ তুঝে ॥

তারীফ করেছে যাঁরা, নির্বাক, ভাষাহারা,

চুপ হই তো সৃষ্টিতে লা-শরীক বলি তোমায় ॥

--------------------

লে-কীন রেখা নে খতমে সুখন ইস গেহ কর দিয়া,

খালিক্ব কা বান্দা খাল্কা কা আ-কা কহোঁ তুঝে ॥

কিন্তু রেখা কথা তাঁর, বলে শুধু এ সার,

স্রষ্ঠার এ বান্দা, সৃষ্টির মালিক বলি তোমায় ॥

--------------------

A

Admin

Author