উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায় (উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায় (উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

উঠা দো পর্দা দেখা দো চেহরা

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

 উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায়,

 যমানা তারীক হো রাহা হ্যায়,কেহ মেহরে কবসে নেকাব মেঁ হ্যায় ॥

উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়,

জগত আধারে ডুবে ডুবে হায়, কতকাল আর চাঁদ চেহারা লুকায় ॥

---------------------

নেহী উঅহ মীঠী নেগাহ ওয়ালা, খোদা কী রহমত হ্যায় জলওয়া ফরমা,

গযব সে উনকে খোদা বাচায়ে জালালে বারী এতাব মেঁ হ্যায় ॥

নহে সে নিছক দয়ারই দৃষ্টি, খোদারই রহমত এ মূর্ত সৃষ্টি,

গজব হতে তাঁর বাঁচাও এ সৃষ্টি, কেননা তায় খোদ খোদা ক্ষেপে যায় ॥

---------------------

জলী জলী বু সে উসকী পয়দা হ্যায় সোযিশে ইশকে চশমে ওয়ালা,

কাবাবে আহু মে ভী না পায়া ময়া দিলকী কাবাব মেঁ হ্যায় ॥

পুড়ে যাওয়া বাস্প হতে পয়দা, সে চোখ ওয়ালার প্রেমের ব্যথা,

কাবাব হরিণের অত না মজা, দিলের কাবাবে যে স্বাদ পাওয়া যায় ॥

---------------------

উনহী কী বু মাইয়ায়ে সমন হ্যায়, উনহী কা জলওয়া চমন চমন হ্যায়,

উনহী সে গুলশান মেহেক রহে হ্যায়ঁ উনহী কী রঙ্গত গুলাব মেঁ হ্যায় ॥

ফুলের পূঁজি কি তাঁরই সে সৌরভ, রূপচ্ছটা তাঁর বসন্তে গৌরব,

তাঁরই করুণা বাগানে বৈভব, তাঁরই রূপে ফুল রাঙ্গা বাগিচায় ॥

---------------------

তেরী জলো মে হ্যায় মাহে তায়বা, হেলাল হার মর্গ ও যিন্দেগী কা,

হায়াত জাঁ কা রেকাব মেঁ হ্যায় মামাত আ`দা কা ডাব মেঁ হ্যায় ॥

মাদিনারই চাঁদ তোমারই কব্জায়, ধরা আছে জান, থাকে কিবা যায়,

তোমারই অশ্বের রেকাবে প্রাণ হায়, মরণ শত্রুর সেও এ কব্জায় ॥

---------------------

সিয়া লিবাসানে দারে দুনিয়া ও সবযে পোশানে আরশে আ’লা,

হার এ্যাক হ্যায় উনকে করম কা পিয়াসা ইয়ে কয়যে উনকী জনাব মেঁ হ্যায় ॥

কালো পোষাকে এ দুনিয়াওয়ালা কী আরশে সবুজ লেবাসওয়ালা,

সবার আছে তাঁর দয়ার পিয়াসা, চরণে যায় যে করুনা সেই পায় ॥

---------------------

উঅহ গুল হ্যায় লবহায়ে নাযুক উনকে, হাযারো ঝড়তে হ্যায় ফুল জিন সে,

গুলাব গুলশান মে দেখে বুলবুল ইয়ে দে খ গুলশান গুলাব মেঁ হ্যায় ॥

সে পুষ্পসম কোমল দু’ঠোঁটে হাজারো পুষ্প ঝরে ও ফোটে,

কাননে ফুল তাই অলিরা জোটে, কত মালঞ্চ এ পুষ্প শোভায় ॥

---------------------

জলী হ্যায় সোযে জিগর সে জাঁ তক, হ্যায় তালেবে জলওয়ায়ে মোবারক,

দেখা দো উঅহ লব কেহ্ আবে হায়ওয়াঁ কা লুৎফ জিনকে খেতাব মেঁ হ্যায় ॥

কী মর্ম জ্বালায় এ দগ্ধ অন্তর, হেরিতে চায় সে শোভা নিরন্তর,

দেখাও দেখাও সে পবিত্র অধর, রয় আবে হায়াত যারি সে ভাষায় ॥

---------------------

খাড়ে হ্যায়ঁ মুনকার নকীর সর পর না কোয়ী হামী না কোয়ী আ-ওয়ার,

বাতাদো আ কর মেরে পয়াম্বর কেহ সখ্ত মুশকিল জওয়াব মেঁ হ্যায় ॥

শিয়রে মুনকার নকীর দাঁড়িয়ে, না আসে বন্ধু কেউ আগ বাড়িয়ে,

এসো সওয়ালের জওয়াব শিখায়ে কী সঙ্কটে দাস আজি অসহায় ॥

---------------------

খোদায়ে কাহহার হ্যায় গযব পর, খুলে হ্যাঁয় বদ কারীয়োঁ কে দফতর,

বাচালো আ কর শফীয়ে মাহশর তুমহারা বান্দা আযাব মে হ্যায় ॥

গজবে আছেন খোদা সে কাহহার, হিসাবে পাপী কঠিন সে দরবার,

বাঁচাও এসে হে শফীয়ে মাহশার, তোমারই বান্দা কী দূর্দশায় ॥

---------------------

করীম এ্যায়সা মিলা কেহ্ জিসকে খুলে হ্যাঁয় হাথ আওর ভরে খাযানে

বাতাও এ্যায় মুফলেসো কেহ্ ফির কিউঁ তুমহারা দিল ইদতিরাব মেঁ হ্যায় ॥

মিলেছে দাতা কী মুক্ত হস্ত, সে রাজকোষও তাঁর কী প্রশস্ত,

বলো হে দুঃস্থ, হে রিক্তহস্ত তবু কেন মন তব আশঙ্কায় ॥

---------------------

গুনাহ কী তারীকিয়াঁ ইয়ে ছুপা’য়ে আমন্ড কে কালী ঘটায়ে আ-য়েঁ

খোদা কে খোরশীদ মেহর ফরমা কেহ যররা বস ইদতিরাব মে হ্যাঁয় ॥

পাপের আঁধারে ছেয়েছে এ মন, গ্লানির কালিমা জমলো যে ক্ষণ,

খোদারই সূর্য করুণা এখন অনুপরিমাণ সার এ দশায় ॥

---------------------

করীম আপনে করম সদকা, লঈম বে কদর কো না শরমা,

তু আউর রেযা সে হেসাব লে’না রেযা ডী কোঈ হেসাব মে হ্যাঁয় ॥

দাতা তোমারই দানের দোহাই এ ক্ষুদ্র অধীনে ফেলোনা লজ্জায়,

অপর কাউকে হিসাবে নেওয়া যায়, রেযা বুঝি সে হিসেবে গোনা যায় ॥

---------------------

A

Admin

Author