ফাজিল ও কামিল সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য অনলাইন আবেদনের নতুন নিয়মাবলী ২০২৩ - Fazil & Kamil Provisional Certificate and Mark Sheet Online Withdrawal Application New Method 2023

ফাজিল ও কামিল সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য অনলাইন আবেদনের নতুন নিয়মাবলী ২০২৩ - Fazil & Kamil Provisional Certificate and Mark Sheet Online Withdrawal Application New Method 2023
**সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য অনলাইন আবেদনের নিয়মাবলীঃ
**এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদের মধ্যে সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চাকুরী, উচ্চশিক্ষাসহ বিশেষ প্রয়োজনে জরুরি ভিত্তিতে সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে-
-
১. জরুরি ভিত্তিতে সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) “সেবাসমূহ → সনদ ও নম্বরপত্রের আবেদন” মেনুতে ক্লিক করে (certificate.iau.edu.bd এ গিয়ে আপনার তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করুন যদি করা থাকে লগিন করুন) অনলাইন ফরম পুরণ করত: স্ব স্ব আবেদন সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।
-
২. মোবাইলে SMS প্রাপ্তির পর সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় ডাউনলোডকৃত অনলাইন আবেদন ফরম এবং অনলাইন আবেদনের “Attachements” যুক্ত (রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, Combined Grade Sheet, জাতীয় পরিচয়/জন্মনিবন্ধন এর ফটোকপি এবং টাকা জমার রসিদ) সংযুক্তিসমূহ সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
-
৩. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের “পেমেন্ট → ছাত্রসেবা” অপশনে বিদ্যমান নির্ধারিত ডিপোজিট স্লীপের মাধ্যমে অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দেওয়া যাবে।
-
৪. সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে নতুবা সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে না।
-
৫. আবেদনপত্রের ছবির স্থানে মাদরাসার অধ্যক্ষ এমনভাবে স্বাক্ষর ও সীল প্রদান করবেন যেন স্বাক্ষর ও সীল মোহরের কিছু অংশ ছবির উপরে থাকে।
-
৬. দ্বি-নকল / ত্রি-নকল মূল সনদ / সাময়িক সনদ/ একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য ‘জাতীয় দৈনিক পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিসহ নিকটস্থ থানায় জিডি ও সংশ্লিষ্ট অধ্যক্ষের সুপারিশসহ পৃথকভাবে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের সাথে জিডির মেইন কপি ও পত্রিকাটি জমা দিতে হবে। সনদের উপর দ্বি-নকল / ত্রি-নকল সীল মুদ্রিত থাকবে।
-
৭. নাম সংশোধনের ক্ষেত্রে : ***নোটারী পাবলিক কর্তৃক এফিডেভিট, ফাজিল হলে আলিম এবং কামিল হলে ফাজিলের পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
-
৮. সংশ্লিষ্ট পরীক্ষার্থীই কেবল নিজের সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে পারবে। তবে বিশেষ কারণে শিক্ষার্থীর অনুপস্থিতি তে অন্য কেউ শিক্ষার্থীর পক্ষে সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে আসলে অবশ্যই সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ কর্তৃক মাদরাসার নিজস্ব প্যাডে প্রদত্ত ক্ষমতা অর্পণ পত্র নিয়ে আসতে হবে এবং উক্ত ক্ষমতা অর্পণপত্রে অবশ্যই গ্রহণকারী ব্যক্তির ছবি ও স্বাক্ষর সত্যায়িত থাকা সহ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পরিচয় এবং শিক্ষার্থীর সাথে তার সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
-
৯. অনলাইন আবেদন করার সময় কোন সমস্যা হলে জরুরি প্রয়োজনে ০১৮৪২ ৮১৬৯২০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হলে গ্রহণের সময় ও তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।