ফাজিল (অনার্স) শ্রেণির ২০২৩-২৪ ভর্তি নির্দেশিকা ও ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা - Fazil (Hons) Admission 2023-24 Guidelines and List of Fazil (Hons) Madrasah

ফাজিল (অনার্স) শ্রেণির ২০২৩-২৪ ভর্তি নির্দেশিকা ও ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা - Fazil (Hons) Admission 2023-24 Guidelines and List of Fazil (Hons) Madrasah
ফাজিল (অনার্স) শ্রেণির ২০২৩-২৪ ভর্তি নির্দেশিকা ও ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা - Fazil (Hons) Admission 2023-24 Guidelines and List of Fazil (Hons) Madrasah

 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণির ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪

(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)

  • ক) অনলাইনে আবেদনের তারিখ: ২১.০২.২০২৪খ্রি. তারিখ হতে ২০.০৩.২০২৪খ্রি.
  • খ) শিক্ষার্থী কর্তৃক আবেদন ফরম ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা আবেদনকৃত মাদরাসায় জমা প্রদান করার সর্বশেষ তারিখ: ২১.০৩.২০২৪খ্রি.। উক্ত ফি’ এর সাথে নিশ্চয়ন স্লিপ, দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আলিম/সমমান পরীক্ষার মূল সনদপত্র/নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট মাদরাসায় জমা প্রদান করতে হবে।
  • গ) মাদরাসা কর্তৃক আবেদনকারীর ফরম গ্রহণ ও যাচাই-বাছাইপূর্বক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এর মাদরাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করার শেষ তারিখ: ২৪.০৩.২০২৪খ্রি.
  • ঘ) মাদরাসা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে প্রাথমিক আবদেন ফরম ফি’ বাবদ টাকা জমার পেমেন্ট স্লিপ ডাউনলোড ২৪.০৩.২০২৪খ্রি. তারিখ হতে ২৫.০৩.২০২৪খ্রি.
  • ঙ) ১ম মেধা তালিকা থেকে ফলাফল প্রকাশ: ২৭.০৩.২০২৪খ্রি.
  • চ) ১ম মেধা তালিকা থেকে ভর্তি: ২৮.০৩.২০২৪খ্রি. তারিখ হতে ০১.০৪.২০২৪খ্রি.
  • ছ) ১ম মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য admission.iau.edu.bd এর মাদরাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট দেয়ার শেষ তারিখ: ০২.০৪. ২০২৪খ্রি.
  • জ) ১ম মেধা তালিকায় ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় মাদরাসা ও বিষয় নির্বাচন: ০২.০৪.২০২৪খ্রি. তারিখ হতে ০৪.০৪.২০২৪খ্রি.
  • ঝ) ২য় মেধা তালিকা থেকে ফলাফল প্রকাশ: ২২.০৪. ২০২৪খ্রি.
  • ঞ) ২য় মেধা তালিকা থেকে ভর্তি: ২৩.০৪.২০২৪খ্রি. তারিখ হতে ২৪.০৪.২০২৪খ্রি.
  • ট) ২য় মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য admission.iau.edu.bd এর মাদরাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট দেয়ার শেষ তারিখ: ২৫.০৪. ২০২৪খ্রি.
  • ঠ) ৩য় মেধা তালিকা থেকে ফলাফল প্রকাশ: ২৮.০৪. ২০২৪খ্রি.
  • ড) ৩য় মেধা তালিকা থেকে ভর্তি: ২৯.০৪.২০২৪খ্রি. তারিখ হতে ৩০.০৪.২০২৪খ্রি.
  • ঢ) চূড়ান্ত ভর্তি ফি’ ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) টাকা বাবদ আদায়কৃত অর্থের পেমেন্ট স্লিপ ডাউনলোড করার তারিখ ০৫.০৫.২০২৪খ্রি. তারিখ হতে ০৭.০৫.২০২৪খ্রি.
  • ণ) প্রাথমিক আবেদন ফরম ফি, চূড়ান্ত ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমাকৃত টাকার মূল স্লিপ ও আনুষঙ্গিক কাগজপত্র পরবর্তী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে একাডেমিক শাখায় জমা দিতে হবে।

১) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণীতে ভর্তির জন্য বিভাগ ভিত্তিক নির্ধারিত মাদরাসা, বিষয় ও আসনসংখ্যা নিম্নরূপ:

ঢাকা বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১সরকারী মাদরাসা-ই-আলিয়া, ঢাকাআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
আরবি ভাষা ও সাহিত্য
০২দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকাআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
আরবি ভাষা ও সাহিত্য
০৩কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকাআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৪শ্রীপুর ভাংনাহাটি রাহমানিয়া কামিল মাদরাসা, শ্রীপুর, গাজীপুরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৫তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
০৬হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, কিশোরগঞ্জআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৭টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা, টাঙ্গাইলআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৮গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা, গোপালপুর, টাঙ্গাইলআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৯গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসা, গোপালগঞ্জআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১০শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা, ধামরাই, ঢাকাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১১ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসা, ভাংগা, ফরিদপুরইসলামের ইতিহাস ও সংস্কৃত
১২তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী, গাজীপুরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

চট্টগ্রাম বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, পাঁচলাইশ, চট্টগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০২রাঙ্গুনীয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা, রাঙ্গুনীয়া, চট্টগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
আরবি ভাষা ও সাহিত্য
০৩কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা, রাউজান, চট্টগ্রামআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৪চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা, পাহাড়তলী, চট্টগ্রামআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৫দারুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রামআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৬ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৭ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা, কক্সবাজারআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৮কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা, কক্সবাজারআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৯ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুরআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১০ছোবহানিয়া কামিল মাদরাসা, পাথরঘাটা, চট্টগ্রামআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১১রায়পুর কামিল মাদরাসা, রায়পুর, লক্ষীপুরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১২চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রামআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১৩বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, ডবলমুরিং, চট্টগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১৪শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা, পটিয়া, চট্টগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
১৫ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, কুমিল্লাআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
১৬ফেনী আলিয়া মাদরাসা, ফেনীআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১৭নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা, নোয়াখালীআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১৮নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসা, নোয়াখালীদাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
১৯কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা, কক্সবাজারআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
২০লক্ষীপুর দারুল উলুম কামিল মাদরাসা, লক্ষীপুরদাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
২১আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদরাসা, লক্ষ্মীপুরইসলামের ইতিহাস ও সংস্কৃত
২২মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
২৩দৌলতগঞ্জ গাজীমুরা কামিল মাদরাসা, লাকসাম, কুমিল্লাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
২৪গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সাতকানিয়া, চট্টগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
২৫পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সদর দক্ষিণ, কুমিল্লাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
২৬ভোলদিঘী কামিল মাদরাসা, শাহ্রাস্তি, চাঁদপুরআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ

রাজশাহী বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১মদিনাতুল উলুম কামিল মাদরাসা, বোয়ালিয়া, রাজশাহীআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০২নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, নওগাঁআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
আরবি ভাষা ও সাহিত্য
০৩পাবনা কামিল মাদরাসা, পাবনাআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৪জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসা, জয়পুরহাটআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৫উল্লাপাড়া কামিল মাদরাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৬চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৭মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদরাসা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৮সরকারী মুস্তফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়াআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
আরবি ভাষা ও সাহিত্য
০৯আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদরাসা, নাটোরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
১০বোয়ালমারী কামিল মাদরাসা, সাঁথিয়া, পাবনাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১১হাতিয়র বহুমুখী কামিল মাদরাসা, কালাই, জয়পুরহাটআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ

খুলনা বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১খুলনা কামিল মাদরাসা, খুলনাআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০২কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসা, কুষ্টিয়াআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৩মাগুরা ছিদ্দিকীয়া কামিল মাদরাসা, মাগুরাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৪ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ঝিনাইদহআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আরবি ভাষা ও সাহিত্য
০৫যশোর আমিনিয়া কামিল মাদরাসা, যশোরআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৬বাগেরহাট কামিল মাদরাসা, বাগেরহাটআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ

বরিশাল বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১ঝালকাঠী এন.এস. কামিল মাদরাসা, ঝালকাঠীআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০২বাঘিয়া আল আমিন কামিল মাদরাসা, বরিশালআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৩ভোলা দারুল হাদীস কামিল মাদরাসা, ভোলাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৪চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা, বরিশালআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৫করুনা মোকামিয়া কামিল মাদরাসা, বেতাগী, বরগুনাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৬আল-গায্যালী ইসলামিয়া কামিল মাদরাসা, ভান্ডারিয়া, পিরোজপুরআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৭বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদরাসা, বরগুনাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৮বেগম শেখ ফজিলাতুন্নেসা মহিলা কামিল মাদরাসা, মঠবাড়িয়া, পিরোজপুরদাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৯চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসা, চরফ্যাশন, ভোলাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
১০করিমজান মহিলা কামিল মাদরাসা, চরফ্যাশন, ভোলাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ

সিলেট বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১সরকারী আলিয়া মাদরাসা, সিলেটআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ
আরবি ভাষা ও সাহিত্য
০২বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, জকিগঞ্জ, সিলেটআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৩হযরত শাহ্জালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সিলেটআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৪হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা, হবিগঞ্জআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৫শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেটআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৬মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদরাসা, মৌলভীবাজারআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৭সৎপুর কামিল মাদরাসা, বিশ্বনাথ, সিলেটআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৮বিয়ানীবাজার কামিল মাদরাসা, বিয়ানীবাজার, সিলেটআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৯জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদরাসা, সিলেটআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
১০শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা,শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ

রংপুর বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদরাসা, রংপুরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০২ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা, পার্বতীপুর, দিনাজপুরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৩কুড়িগ্রাম আলিয়া মাদরাসা, কুড়িগ্রামআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৪সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসা, সৈয়দপুর, নীলফামারীআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৫সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা, ঠাকুরগাঁওআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ

ময়মনসিংহ বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা

ক্র.মাদ্রাসার নাম ও ঠিকানাবিষয়ের নাম
০১এন, আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোনাআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০২দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা, দেওয়ানগঞ্জ, জামালপুরআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৩মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, ময়মনসিংহআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৪মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসা, মুক্তাগাছা, ময়মনসিংহআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
০৫বেলটিয়া কামিল মাদরাসা, জামালপুরআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
০৬মালঞ্চ আল-আমিন জমিরিয়া কামিল মাদরাসা, মেলান্দহ, জামালপুরআল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ

২) ফাজিল (অনার্স) শ্রেণীতে নির্বাচিত বিষয় সমূহে ভর্তির যোগ্যতাঃ

উত্তীর্ণ পরীক্ষার নামশিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়উত্তীর্ণ পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা (৪র্থ বিষয়সহ)
দাখিল/সমমান *
* ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডদাখিল/ সমমান ও আলিম/ সমমান পরীক্ষায় প্রতিটিতে অন্যুন জিপিএ ২.০০ সহ মোট জিপিএ ৫.০০
আলিম/সমমান
*বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এইচ এস সি/সমমান কোর্সসমূহ:
১। এইচ এস সি (ভোকেশনাল)
২। এইচ এস সি (বিজনেস ম্যানেজম্যান্ট)
৩। ডিপ্লোমা-ইন-কমার্স
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড/ অন্যান্য শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২.১) দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান এ দুটি পরীক্ষায় মোট ৫.০০ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফাজিল অনাস ১ম বর্ষে আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষায় (দাখিল/সমমান ও আলিম/সমমান) ২.০০ এর কম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

২.২) উল্লেখ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভর্তির ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচ এস সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

৩) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পুরণ ও করণীয়ঃ

ফরম পূরণের ধাপসমূহকরণীয় (আবেদনকারীর জন্য প্রযোজ্য)
ধাপ-১ : (আবেদনকারীর তথ্য ইনপুট)আবেদনকারীকে ২১.০২.২০২৪খ্রি. তারিখ হতে ২০.০৩.২০২৪খ্রি. তারিখের মধ্যে অনার্স ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এ গিয়ে প্রদর্শিত তথ্য ছকে দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। যথাযথভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হলে আবেদনকারীর অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের মাধ্যমে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং দাখিল / সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার ফলাফলের তথ্য প্রদর্শিত হবে। আবেদনকারীর ছবি, স্বাক্ষর, ঠিকানা, মোবাইল নম্বর ও ই- মেইল আইডি সঠিকভাবে ছকে এন্ট্রি দিতে হবে।
প্রার্থীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০x৩০০ Pixels, Image Type- jpg এবং maximum file size- 100kb হতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর Scan করে আপলোড করতে হবে। স্বাক্ষরের স্ক্যান কপির মাপ ৩০০x৮০ Pixels, Image Type-jpg এবং maximum file size- 60kb হতে হবে। আবেদনকারীর ছবি ও স্বাক্ষর ব্যতীত অন্য কোন ছবি/স্বাক্ষর আবেদন ফরমে আপলোড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার ইআবি কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
ধাপ-২: (মাদরাসা ও বিষয় নির্বাচন)এ পর্যায়ে আবেদনকারী সংশ্লিষ্ট সকল অনার্স মাদরাসার নাম ও ঠিকানা দেখতে পাবেন আবেদনকারী উক্ত মাদরাসার তালিকা থেকে একটি মাদরাসা নির্বাচন করবে। মাদরাসা নির্বাচনের পর উক্ত মাদরাসার বিষয়সমূহ হতে তার পছন্দের বিষয়ের ক্রম নির্বাচন করতে হবে। এখানে আবেদনকারীর সবচেয়ে পছন্দের বিষয় শীর্ষে বা প্রথমে থাকবে। এরপর দ্বিতীয় পছন্দের বিষয় এবং অনুরূপভাবে পরবর্তী পছন্দের বিষয় থাকবে ।
অপেক্ষমান তালিকার আবেদনকারীরা মাদরাসার আসন শূন্য থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ে প্রয়োজনে ২য় ও ৩য় বার পুণরায় মাদরাসা ও বিষয়ের পছন্দক্রম নির্বাচন করতে পারবে।
ধাপ-৩: (আবেদন প্রক্রিয়া সম্পন্ন ও সংশ্লিষ্ট মাদরাসায় কাগজপত্র জমা প্রদান)১ম এবং ২য় ধাপ পূরণের পর আবেদনকারী একটি ইউনিক আইডি পাবে। উক্ত ইউনিক আইডির মাধ্যমে আবেদনকারী একটি আবেদন নিশ্চিতকরণ স্লিপ দেখতে পাবে এবং সংরক্ষণের জন্য উক্ত স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করে নিবে।
আবেদনকারী শিক্ষার্থী অনলাইনে পূরণকৃত আবেদন নিশ্চিতকরণ স্লিপের সাথে দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফরম ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা তার পূরণকৃত আবেদনের পছন্দের মাদরাসায় ০৬.০৭.২০২৩ তারিখের মধ্যে জমা দিবে। সংশ্লিষ্ট প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ মাদরাসার অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে।
২য় ও ৩য় মেধা তালিকায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী তার প্রথম পছন্দকৃত মাদরাসা হতে রিলিজ স্লিপ ও তার জমাকৃত কাগজপত্র সংগ্রহ করে ভর্তিচ্ছু মাদরাসায় জমা প্রদানের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
A

Admin

Author