Class 9-10 New NCTB Textbook 2025 PDF - ৯ম ও ১০ম শ্রেণির নতুন এনসিটিবি পাঠ্যপুস্তক ২০২৫ পিডিএফ

Class 9-10 New NCTB Textbook 2025 PDF - ৯ম ও ১০ম শ্রেণির নতুন এনসিটিবি পাঠ্যপুস্তক ২০২৫ পিডিএফ
Class 9-10 New NCTB Textbook 2025 PDF - ৯ম ও ১০ম শ্রেণির নতুন এনসিটিবি পাঠ্যপুস্তক ২০২৫ পিডিএফ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষের বাংলা ও ইংরেজি মিডিয়ামের মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণীর (সাধারণ/মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় গ্রুপের) পাঠ্যবইয়ের পিডিএফ ডাউনলোড

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষের জন্য বাংলা ও ইংরেজি মিডিয়ামের মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণীর পাঠ্যবই প্রকাশ করেছে। এই পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের পড়াশোনা সহজ ও সৃজনশীলভাবে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমরা www.abswer.com-এ শিক্ষার্থীদের সুবিধার্থে এই বইগুলোর পিডিএফ ডাউনলোডের সুযোগ প্রদান করছি। এখন, আপনি সহজেই বাংলা এবং ইংরেজি মিডিয়ামের ৯ম-১০ম শ্রেণীর সকল পাঠ্যবই ডাউনলোড করতে পারবেন।

শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং তাদের জ্ঞান বৃদ্ধি করতে এই বইগুলো সহায়ক হবে। অভিভাবকরা এই সুযোগ গ্রহণ করে সন্তানের শিক্ষার প্রথম ধাপ সঠিকভাবে শুরু করতে পারেন।

তাহলে আর দেরি কেন? www.abswer.com-এ ভিজিট করে আজই ২০২৫ সালের ৯ম-১০ম শ্রেণীর বাংলা ও ইংরেজি মিডিয়ামের পাঠ্যবইয়ের পিডিএফ ডাউনলোড করুন।

NCTB Secondary School Class Nine/Ten (Bangla & English Medium General/Humanities, Science, and Business Studies groups) Textbook 2025 PDF Download

৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই কীভাবে ডাউনলোড করবো? ৯ম-১০ম শ্রেণির যে বইয়ের নিচের ডাউনলোড বাটনে ক্লিক করবেন সেটার পিডিএফ ডাউনলোড হবে। আবার বইয়ের কভারে ক্লিক করলে সেটার পিডিএফ ওপেন হবে, অতপর ⋮ মেনু থেকে ডাউনলোড করতে পারবেন।

Join Class 9-10 Studies Group! Class 9-10 (SSC/Dakhil) Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join WhatsApp Class 9-10 Studies Group - নবম-দশম শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে হোয়াটস্‌এ্যাপে ৯ম-১০ম শ্রেণির স্টাডিজ গ্রুপে জয়েন করুন

ক্র.বাংলা ভার্সনপিডিএফEnglish VersionPDF
হিন্দুধর্ম শিক্ষাHindu Religion Studies
বৌদ্ধধর্ম শিক্ষাBuddhist Religion Studies
খ্রীষ্টধর্ম শিক্ষাChristian Religion Studies
আরবিআরবি
সংস্কৃতসংস্কৃত
পালিপালি
সংগীতসংগীত

জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম-দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর ও সময় বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি (Class 9-10 Marks Distribution and Exam Methods for Academic Year of 2025):

ক্র.বিষয়বরাদ্ধকৃত নম্বরসাপ্তাহিক পিরিয়ড সংখ্যা
সকল শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ
বাংলা ১ম পত্র১০০
বাংলা ২য় পত্র১০০
ইংরেজি ১ম পত্র১০০8
ইংরেজি ২য় পত্র১০০
গণিত১০০
ইসলাম শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা/খ্রীষ্টর্ধম শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা (যে কোন ১টি)১০০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি৫০
ক্যারিয়ার শিক্ষা৫০
শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা৫০
বিজ্ঞান শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ
১০পদার্থবিজ্ঞান১০০
১১রসায়ন১০০
১২জীববিজ্ঞান/উচ্চতর গণিত১০০
১৩বাংলাদেশ ও বিশ্বপরিচয়১০০
মানবিক/আর্ট শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ
১০বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা১০০
১১ভূগোল ও পরিবেশ১০০
১২অর্থনীতি/পৌরনীতি ও নাগরিকতা১০০
১৩বিজ্ঞান১০০
ব্যবসায় শিক্ষা শাখার/গ্রুপের/বিভাগের আবশ্যিক বিষয়সমূহ
১০ব্যবসায় উদ্যোগ১০০
১১হিসাববিজ্ঞান১০০
১২ফিন্যান্স ও ব্যাংকিং১০০
১৩বিজ্ঞান১০০
সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় (চতুর্থ বিষয়) (যেকোনো একটি নেওয়া যাবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ঐ বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না।
১৪জীববিজ্ঞান/ উচ্চতর গণিত/ ভূগোল ও পরিবেশ/ কৃষিশিক্ষা/ গার্হস্থ্যবিজ্ঞান/ বেসিক ট্রেড/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ আরবি/সংস্কৃত/পালি/বাংলাদেশ ও বিশ্বপরিচয়/ অর্থনীতি/ পৌরনীতি ও নাগরিকতা/ চারু ও কারুকলা/ সংগীত১০০
শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা:৫০০১৫
আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা:১২৫০৩৫

বিশেষ দ্রষ্টব্য:

  • আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে;
  • বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যেকোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে;
  • শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসাবে একটি বিষয় বেছে নেওয়া যাবে;

এক শিফট স্কুলের ক্ষেত্রে:

  • রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি পিরিয়ড, সপ্তাহে ৩৫টি পিরিয়ড অনুষ্ঠিত হবে।
  • প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৬০ মিনিট। পরবর্তী পিরিয়ডসমূহের ব্যাপ্তি ৫০ মিনিট।
  • দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ ১৫ মিনিট। টিফিনের বিরতি ৩৫ মিনিট।
  • মোট সময়: ৬ ঘণ্টা ৫০ মিনিট

দুই শিফট স্কুলের ক্ষেত্রে:

  • রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি পিরিয়ড, সপ্তাহে ৩৫টি পিরিয়ড অনুষ্ঠিত হবে।
  • প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৪৫ মিনিট। পরবর্তী পিরিয়ডসমূহের ব্যাপ্তি ৪০ মিনিট।
  • দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ ১০ মিনিট। টিফিনের বিরতি ১৫ মিনিট।
  • প্রতি শিফটের জন্য মোট সময়: ৫ ঘণ্টা ১০ মিনিট

ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নম্বর বণ্টন

ক্র.ক্ষেত্র/ কোর্সওয়ার্কনম্বর
শ্রেণির কাজ২০
অনুসন্ধানমূলক কাজ/ ব্যাবহারিক/ কাজ/ প্রজেক্ট/ অ্যাসাইনমেন্ট১০
শ্রেণি অভীক্ষা২০
মোট৫০

শ্রেণির কাজের অন্তর্ভুক্ত

  • প্রশ্নের উত্তর লেখা (সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন)
  • মৌখিক উপস্থাপনা
  • ছবি, চিত্র, সারণি, মানচিত্র, লেখচিত্র আঁকা
  • দলগত কাজ, জোড়ায় কাজ
  • বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • ভূমিকাভিনয়
  • ব্যাবহারিক কাজ
  • আরবি, সংস্কৃত ও পালি বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা, ইত্যাদি।

অনুসন্ধানমূলক কাজ/ব্যাবহারিক কাজ/প্রজেক্ট/অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত

  • শুধু মুখস্থনির্ভর নয় বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ, ব্যাবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি।

শ্রেণি অভীক্ষার অন্তর্ভুক্ত

  • লিখিত ও ব্যাবহারিক কাজ
  • লিখিত অংশের জন্য নির্বাচনধর্মী বা সরবরাহধর্মী-উভয়ই হতে পারে। যেমন-বহুনির্বাচনি প্রশ্ন, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটনির্ভর রচনামূলক প্রশ্ন, ইত্যাদি।
  • শ্রেণি অভীক্ষা ১ পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শ্রেণি অভীক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে।

মূল্যায়ন নির্দেশনা

  • ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে। তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না।

বিশেষ দ্রষ্টব্য:

  • প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব স্ব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিযড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে।
  • বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে।
A

Admin

Author