আমি লিখবো চিঠি দেব তোমায় (বাংলা লিরিক্স ) | Ami Likhbo Cithi Debo Tomay - Somon Akand (Bangla Lyrics)

আমি লিখবো চিঠি দেব তোমায় : কথা ও সুর- সোমন আকন্দ

Lyric, Tune: Somon Akand

আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়।

আমি থাকবো বসে এই আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়।

কবে আসবে মদিনার পয়গাম?
গায়ে বাঁধবো হাজীদের এহরাম।
আমি ঘুরবো মদিনার চারিপাশ,
দু’চোখে দেখবো সবুজ গম্বুজ।

তৃষ্ণায় কাতর আমার এই মন,
তৃষ্ণা মেটাবে কূপে জমজম।
সে পানি মাখবো আমি সারা গায়,
পাখি, পৌঁছে দিও রওজায়।

চিঠির উত্তর যদি গো না পাই,
এ জীবন-মরণ সবই যে বৃথায়।
যে প্রেমের চাদর ওয়াসিল কুরুনির গায়,
সে প্রেম নসিব করো, ওগো আমায়।
A

Admin

Author