আলিম পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ - Alim Exam Routine 2025 Pdf

আলিম পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ - Alim Exam Routine 2025 Pdf
আলিম পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ - Alim Exam Routine 2025 Pdf

মাদ্রাসার আলিম পরীক্ষার রুটিন / সময়সূচি ২০২৫ - Alim Exam Routine 2025

২০২৫ সালের আলিম পরীক্ষার সময়সূচি - বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের আলিম পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। আলিম পরীক্ষার রুটিন ২০২৫ পিডিএফ ডাউনলোড করুন সহজেই। সকল বিষয়ের সময়সূচি ও তারিখসহ সম্পূর্ণ রুটিন এক জায়গায়। পরীক্ষা শুরু ২৬ জুন, শেষ ১২ আগস্ট।

মাদ্রাসার আলিম পরীক্ষা ২০২৫ এর সময়সূচী

তারিখদিনবিষয়কোড
২৬/০৬/২০২৫বৃহস্পতিবারকুরআন মাজিদ২০১
২৯/০৬/২০২৫রবিবার১. আরবি সাহিত্য প্রথম পত্র (সাধারণ বিভাগ)২০৫
২. আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিত মাহির বিভাগ)২২৩
০১/০৭/২০২৫মঙ্গলবারবাংলা প্রথম পত্র২৩৬
০৩/০৭/২০২৫বৃহস্পতিবারবাংলা দ্বিতীয় পত্র২৩৭
০৭/০৭/২০২৫সোমবারইংরেজি প্রথম পত্র২৩৮
১০/০৭/২০২৫বৃহস্পতিবারইংরেজি দ্বিতীয় পত্র২৩৯
১৩/০৭/২০২৫রবিবারহাদিস ও উসূলুল হাদিস২০২
১৫/০৭/২০২৫মঙ্গলবারআরবি দ্বিতীয় পত্র২০৬
১৭/০৭/২০২৫বৃহস্পতিবারআল ফিক্‌হ প্রথম পত্র২০৩
২০/০৭/২০২৫রবিবারআল ফিক্‌হ দ্বিতীয় পত্র২০৪
২২/০৭/২০২৫মঙ্গলবারতথ্য ও যোগাযোগ প্রযুক্তি২৪০
২৪/০৭/২০২৫বৃহস্পতিবার১. বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ)২১০
২. পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়)২২২
৩. তাজভিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)২৩২
২৭/০৭/২০২৫রবিবার১. ইসলামের ইতিহাস২০৯
২. পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)২২৫
৩. তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)২৩৩
৩০/০৭/২০২৫বুধবার১. রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়)২২৬
২. অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)২১৩
৩. পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)২৪১
৪. উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)২১৯
৫. ফার্সি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)২২১
০৩/০৮/২০২৫রবিবার১. রসায়ন দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)২২৭
২. অর্থনীতি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)২১৪
৩. পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)২৪২
৪. উর্দু দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)২২০
৫. ফার্সি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)২২২
০৬/০৮/২০২৫বুধবারজীববিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়)২৩০
০৭/০৮/২০২৫বৃহস্পতিবারজীববিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)২৩১
১০/০৮/২০২৫রবিবারউচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়)২২৮
১২/০৮/২০২৫মঙ্গলবারউচ্চতর গণিত দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)২২৯

ব্যবহারিক বিষয়ের পরীক্ষার সময়সূচি :

বিষয়তারিখমন্তব্য
ব্যবহারিক বিষয়ের পরীক্ষা১৩/০৮/২০২৫ তারিখ হতে ২১/০৮/২০২৫ তারিখ পর্যন্ত। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ২৪/০৮/২০২৫ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে অত্র বোর্ডের আলিম শাখায় জমা দিতে হবে।পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে।

বিশেষ নির্দেশাবলি

  1. ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে;

  2. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে;

  3. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে;

  4. ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ)পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩০ মিনিট; ব্যাবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘন্টা ৩৫ মিনিট;

  5. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না;

  6. পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণঃ

    সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে

    সকাল ০৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি (OMR শিট) বিতরণ;

    সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ;

    সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট);

  7. পরীক্ষার্থীগণ তাঁদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসা প্রধানের নিকট হতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবে;

  8. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং MCQ- OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। কোনভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না;

  9. ব্যাবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে;

  10. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;

  11. ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদ্রাসায় ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;

  12. পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না;

  13. ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে সাধারণ (নন-এন্ড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন;

  14. তত্ত্বীয়/সৃজনশীল/বহুনির্বাচনি, ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরলিপি পরীক্ষায় তার উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসাবে বিবেচিত হবে;

  15. মুজাব্বিদ মাহির বিভাগের কিরাআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও কিরাআতে হাদার (বিষয় কোড-২৩৫) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;

  16. পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে;

আলিম পরীক্ষার সময়সূচি নোটিশ ডাউনলোড করুন (Download Alim Exam Routine Notice)

A

Admin

Author