কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর | Office Sahayak Question Solution

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর | Office Sahayak Question Solution

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

পদের নাম: অফিস সহায়ক | তারিখ: ১৭.০৪.২৬

সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট | পূর্ণমান: ৭০

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর | Office Sahayak Question Solution

বাংলা

১। এক কথায় প্রকাশ করুন:

  • যা প্রতিরোধ করা যায় না → অপ্রতিরোধ্য।
  • যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না → অপ্রতর্ক্য।
  • সমুদ্রের ঢেউ এর শব্দ → কল্লোল।
  • মান-সম্মান প্রাপ্তির যোগ্য → মাননীয়।
  • উপকারীর অপকার করে যে → কৃতঘ্ন।

২। শুদ্ধিকরণ:

অশুদ্ধশুদ্ধ
মনথরমন্থর
শরিলশরীর
প্রযুজ্যপ্রযোজ্য
সৌজন্যতাসৌজন্য
মুমূর্ষমুমূর্ষু

৩। সন্ধিবিচ্ছেদ করুন:

  • তন্মধ্যে = তৎ + মধ্যে।
  • উল্লাস = উৎ + লাস।
  • সঞ্চয় = সম্ + চয়।
  • সদুপায় = সৎ + উপায়।
  • উত্তরাধিকার = উত্তর + অধিকার।

৪। অনুচ্ছেদ লিখুন “পহেলা বৈশাখ”।

পহেলা বৈশাখ বাঙালির শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় চেতনার এক অনন্য উৎসব। বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন হিসেবে এটি আমাদের মাঝে নব-আনন্দের বার্তা নিয়ে আসে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন এই উৎসবটি বাঙালির অসাম্প্রদায়িক জীবনবোধের মূর্ত প্রতীক। রাজধানী ঢাকার রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী রাগে বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ এই দিনটিকে এক বিশ্বজনীন উচ্চতায় নিয়ে গেছে, যা ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত। গ্রাম থেকে শহর সর্বত্রই বৈশাখী মেলার লোকজ আমেজ, পান্তা-ইলিশের আসর এবং ব্যবসায়ীদের নতুন হিসাবের খাতা বা ‘হালখাতা’র উৎসব এক নিবিড় মেলবন্ধন তৈরি করে। জরাজীর্ণ ও গ্লানি মুছে ফেলে নতুনের আহ্বানে জেগে ওঠার এই দিনটি বাঙালির আত্মপরিচয় ও সুদৃঢ় ঐক্যের জয়গান গায়। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।

English

৫ | Fill in the blanks:

a) There is no exception… this rule.
Ans: to

b) I saw… one eyed man.
Ans: a

c) He went… waiting.
Ans: on

d) Please lean the ladder…the wall.
Ans: against

e) Beware …pick pockets.
Ans: of

৬ | Change the gender:

  • Master → Mistress.
  • Cock → Hen.
  • Emperor → Empress.
  • Lady → Lord.
  • Tiger → Tigress.

৭ | Translate into English:

a) দেশের জন্য কাজ করা ভালো।
→ It is good to work for the country.

b) আমার মনে পড়ছে না।
→ I do not remember.

c) বিপদে ধৈর্য ধারণ কর।
→ Have patience in danger.

d) সে গতকাল এখানে এসেছে।
→ He came here yesterday.

e) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
→ Honesty is the best policy.

৮ | বাংলা অর্থ লিখুন:

  • Eminent = প্রখ্যাত বা বিশিষ্ট।
  • Corps = সৈন্যদল বা বাহিনী।
  • Tamper = হস্তক্ষেপ করা বা কারচুপি করা।
  • Illicit = অবৈধ বা নিষিদ্ধ।
  • Veil = পর্দা বা ঘোমটা।

গণিত

০৯। তিনটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার প্রথমটির তিনগুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, প্রথম বিজোড় সংখ্যাটি = x
দ্বিতীয় বিজোড় সংখ্যাটি = x + 2
এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি = x + 4

প্রশ্নমতে, 3x = 2(x + 4) + 3
বা, 3x = 2x + 8 + 3
বা, 3x - 2x = 11
∴ x = 11

সুতরাং, তৃতীয় সংখ্যাটি = x + 4 = 11 + 4 = 15
উত্তর: ১৫

১০। উৎপাদকে বিশ্লেষণ করুন: a⁴ + 4

সমাধান:
a⁴ + 4
= (a²)² + 2²
= (a² + 2)² - 2.a².2
= (a² + 2)² - 4a²
= (a² + 2)² - (2a)²
= (a² + 2 + 2a)(a² + 2 - 2a)
= (a² + 2a + 2)(a² - 2a + 2) (Ans.)

১১। a³ + b³ = 16 এবং a+b = 4 হলে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a³ + b³ = 16
এবং a + b = 4

আমরা জানি,
a³ + b³ = (a+b)³ - 3ab(a+b)
বা, 16 = (4)³ - 3ab(4)
বা, 16 = 64 - 12ab
বা, 12ab = 64 - 16
বা, 12ab = 48
বা, ab = 48 / 12
∴ ab = 4 (Ans.)

১২। যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
ধরি, বাসের ভাড়া পূর্বে ছিল ১০০ টাকা।
যেহেতু বাস ভাড়া ৬০% বৃদ্ধি পেয়েছে,
সুতরাং বর্তমানে নতুন ভাড়া = ১০০ + ৬০ = ১৬০ টাকা।
এখন, ব্যয় অপরিবর্তিত রাখতে হলে বাড়তি ৬০ টাকা কমাতে হবে বর্তমান ১৬০ টাকা থেকে।
অর্থাৎ,
১৬০ টাকায় ভাড়া কমাতে হবে = ৬০ টাকা
১ টাকায় ভাড়া কমাতে হবে = ৬০ / ১৬০ টাকা
১০০ টাকায় ভাড়া কমাতে হবে = (৬০ × ১০০) / ১৬০ টাকা
= ৩৭.৫ টাকা

উত্তর: ৩৭.৫%।

সাধারণ জ্ঞান

১৩। পূর্ণরূপ লিখুন:

  • (ক) USB — Universal Serial Bus.
  • (খ) BRICS — Brazil, Russia, India, China and South Africa.
  • (গ) IPCC — Intergovernmental Panel on Climate Change.
  • (ঘ) WTO — World Trade Organization.
  • (ঙ) URL — Uniform Resource Locator.

১৪। এক কথায় উত্তর লিখুন:

ক) মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে কার্যকর হয়?
উত্তর: ১ জুলাই, ১৯৯১ সালে।

খ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ সংবিধানের কোন ধারায় আছে?
উত্তর: সংবিধানের দ্বিতীয় ভাগে, (ধারা ৮ থেকে ২৫ পর্যন্ত)

গ) SDG এর লক্ষ্য কতটি?
উত্তর: ১৭টি।

ঘ) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ২ ডিসেম্বর, ১৯৯৭ সাল।

ঙ) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
উত্তর: বাংলাদেশ।

চ) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।

.exam-header { text-align: center; background-color: #f1f1f1; padding: 15px; border-radius: 5px; margin-bottom: 20px; border: 1px solid #ddd; } .exam-header h2 { margin: 0; color: #b30000; } .exam-header p { margin: 5px 0; font-weight: bold; } .subject-title { background-color: #000; color: #fff; padding: 5px 10px; font-weight: bold; margin-top: 20px; } .question-box { margin-bottom: 20px; } .ans-green { color: green; font-weight: bold; } .math-solution { margin-left: 20px; border-left: 3px solid green; padding-left: 10px; } table, th, td { border: 1px solid #ddd; border-collapse: collapse; padding: 8px; text-align: left; }

A

Admin

Author